ব্যালট নয়, বিতরণ হলো ইভিএম, মনিটর, প্রিন্টার

৩১ জানুয়ারি, ২০২০ ১৬:০৬  
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে শুরু হচ্ছে ভোটগ্রহণ। এবার ভোট হচ্ছে ইভিএম ম্যাশিনে। তাই ব্যালট পেপার, ব্যালট বক্স, সিল এর মতো নির্বাচনী সরঞ্জাম আর নেই। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বিতরণ করা হচ্ছে ইভিএম মেশিনের মনিটর, ভোটিং ইউনিট, মূল ইউনিট, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই সিটির দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে পাঠানো এসে এসব সরঞ্জাম। আটটি করে মোট ১৬টি ভেন্যু থেকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে এসব ডিজিটাল ডিভাইস হস্তান্তর করছেন রিটার্নিং কর্মকর্তারা। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (ডিআরএমসি) থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৩১টি কেন্দ্রে এবং খিলগাঁও মডেল কলেজের ভেন্যু থেকেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৭৪টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন পাঠানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।